ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুন ১৪, ২০২৫
  • 156 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের কালিয়ায় বাসস্ট্যান্ড প্রাঙ্গণে ১৪/০৬/২৫ ইং তারিখ বেলা ১১.০০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে কালিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে প্রায় ২ হাজার লোকের এক বিশাল বহর আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল লতিফ সম্রাট, সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি প্রধান বক্তা ছিলেন ডাঃ আহমেদ শরিফুল হায়দার পারভেজ,প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান ফাউন্ডেশন, বিশেষ অতিথি জুলফিকার আলী মন্ডল, সাবেক মেয়র ও সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপি নড়াইল, সাজ্জাদুর রহমান সুজা সাবেক সহ সভাপতি নড়াইল জেলা বিএনপি, অধ্যক্ষ এস সাহা আনন্দ, সাংগঠনিক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি, গোলাম কিবরিয়া মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি, বিশেষ বক্তা জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক, টেক্সাস বিএনপি, যুক্তরাষ্ট্র, লেঃ কর্নেল এস এম সাজ্জাদ হোসেন (অবঃ) বিএনপি নেতা, রবিউল ইসলাম সাগর, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা, রবিউল ইসলাম রবি, সহ সভাপতি পৌর বিএনপি। সাইদুজ্জামান পাশা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল, এম রেজাউল করিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কৃষক দল, নড়াইল, সভাপতিত্ব করেন সরদার আনোয়ার হোসেন, সভাপতি কালিয়া উপজেলা বিএনপি, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিম রেজা ইউসুফ সাধারণ সম্পাদক কালিয়া পৌর বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়াল তার বক্তব্যে বলেন ১৮ই মে যোগানিয়া বাজার থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলমের হুকুমে তার সন্ত্রাসী বাহিনী আমি সহ আমাদের উপর যে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করেছিল তার দাঁতভাঙ্গা জবাব আমি দিব। নড়াইলের জনগণ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইলের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তিনি আরো বলেন নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিকৃত করে জনগণের মধ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এছাড়া যুক্তরাষ্ট্র টেক্সাস বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন ও মহান স্বাধীনতার ঘোষক ছিলেন। আমি তার আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি। তিনি বলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম আমাকে নিয়ে যে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা জানাই। তিনি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে বলেন রাজপথে জনগণকে সাথে নিয়ে আপনাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ও তবারক বিতরন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪