ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫
  • 86 শেয়ার

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি:

 

 

সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা—এসব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে।” তিনি আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪