ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 66 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ:

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন,সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলার ভুরুঙ্গামারী বাসস্ট্যন্ড মোড়ে চর উন্নয়ন ভুরুঙ্গামারী উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেন ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বেবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, যুগ্ম আহবায়ক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ডাক্তার মারুফ, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,কাজি গোলাম মোস্তফা,নাগেশ্বরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, খন্দকার গোলাম ফারুক প্রমূখ। পরে দুপুরের পরএকই উপজেলার শিলখুরি ইউনিয়নের চর কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর চরে আরও একটি মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাঃ শাহাদত হোসেন এবং রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি ভুরুঙ্গামারী – নাগেশ্বরী- ফুলবাড়ী সহ স্থানিয় চর এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪