ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ৫, ২০২৫
  • 73 শেয়ার

শাহরিয়ার ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:(ঢাকা)

 

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। মঙ্গলবার রাত ১২ টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়।

এর আগে বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও করে ছাত্র-জনতা। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল সেখানে যায়। তবে রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ছাত্র-জনতার প্রতিনিধি দলের সমন্বয়ক পরিচয় দেওয়া রাজিব সরদার বলেন, আমাদের কাছে তথ্য আছে এই বাসায় অস্ত্র, মাদক ও কালোটাকাসহ জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে আছেন। আমরা তল্লাশি চালিয়েছি। পুলিশ ও সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী দোতলায় তল্লাশি চালালে আসামিদের পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪