ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোহরদীর খিদিরপুরে প্রবাসীদের উদ্যোগে কম্বল বিতরণ

Mizanur
  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
  • 92 শেয়ার

মোঃ হিমেল মিয়া, মনোহরদী। 

 

নরসিংদীর মনোহরদীতে প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত ডোমনমারা গ্রামের প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ডোমনমারা জাতীয়তাবাদী প্রবাসী সংঘ কর্তৃক অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা সামসুল ইসলাম (মুসলিম) গণমাধ্যমকে জানান, সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সমৃদ্ধ ও সমাজ বিনির্মানে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নিরক্ষরতা দূর করা, আর্থসামাজিক উন্নয়নে গরীব-দুঃখীদের পাশে থাকা। তিনি আরো জানান, ইতি পূর্বেও এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছি এবং ভবিষ্যতেও মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ্ । সংগঠনের প্রধান উপদেষ্টা সামসুল ইসলাম (মুসলিম) এর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার,মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাও. বাকিউল ইসলাম বাকি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দরগাহ্ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন প্রমূখ। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪