ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষীতে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারের শুভেচ্ছা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২০, ২০২৫
  • 128 শেয়ার

বিশেষ প্রতিনিধি:

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর পক্ষ থেকে এবং দৈনিক মুক্তির সমাচার পত্রিকার পহ্ম থেকে, দেশের অন্যতম পুরনো ও নির্ভরযোগ্য পত্রিকা ‘মাতৃজগত’-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ দুই যুগ ধরে মাতৃজগত পত্রিকা যেভাবে দেশ, জাতি ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, তা প্রশংসার দাবি রাখে। এই পত্রিকা গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে এবং সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।”

তিনি আরও বলেন, “মাতৃজগত পত্রিকার এই যাত্রা আরও সুদূরপ্রসারী হোক, সত্য ও ন্যায়ের পক্ষে এই গণমাধ্যম বরাবরের মতোই অটল থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। ন্যাশনাল প্রেস সোসাইটি সবসময়ই এমন পত্রিকার পাশে ছিল, আছে এবং থাকবে।”

উল্লেখ্য, মাতৃজগত পত্রিকা দেশের একটি স্বনামধন্য সংবাদপত্র, যা দীর্ঘ ২২ বছর ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪