ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাষ গ্রেপ্তার 

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মে ২৫, ২০২৫
  • 103 শেয়ার

মাসুদ রানা,  জামালপুর প্রতিনিধি: 

 

 

যৌথবাহিনীর অভিযানে জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার (ওসি) মো. রাশেদ হাসান।

তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে সাড়ে ৩টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা গ্রাম থেকে যৌথবাহিনীর অভিযানে সুভাষকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সুভাস মিয়া নলসন্ধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে। এছাড়া সে বিভিন্ন ঘটনার ৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।  গ্রেফতারকালে পুলিশ ও সেনাবাহিনী তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানা অফিসার (ওসি) মো. রাশেদ হাসান আরো বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছিলো পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪