ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 182 শেয়ার

মাসুদ রানা ,জামালপুর প্রতিনিধি :

প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এ স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের আয়োজনে কলেজ হলরুমে আলোচনা সভা ও কলেজ আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস ছামাদ।

কলেজের ইংরেজি প্রভাষক রাশিদুল হাসান মিতুন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, প্রভাষক আবু তালেব রায়হান, মুশফিক আরা আলম, মো: কামরুল হাসান, আব্দুর রহমান, শাহনাজ পারভীন, শায়লা আক্তার মিশু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এছাড়া বাড়ীর আঙ্গিনায় ও খালি জায়গায় পরিবেশ রক্ষার্থে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪