ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 93 শেয়ার

রানা, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির উপজেলা প্রতিনিধি, কবি ও গীতিকার এ এস এম জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠাণ্ডু, সোলায়মান হোসেন হরেক, মমিনুল ইসলাম কিসমত, আবুল হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, গুলজার হোসেন, শিক্ষক ফরিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক মকবুল হোসেন ও মরহুমের পুত্র ওমর ফারুক হিমেল প্রমুখ। শোকসভা সঞ্চালনা করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর।

দোয়া পরিচালনা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. জুনায়েদ আহমেদ।শোক সভায় বক্তারা কবি, সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে শোকসভার আয়োজনকে সাধুবাদ জানিয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ সাংবাদিকতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪