ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরার দেবহাটায় সরকারী যাকাতের অর্থ বিতরন ও উদ্বুদ্ধকরন সেমিনার

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 81 শেয়ার

রিয়াজুল ইসলাম,  সাতক্ষীরা:

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটায়, সরকারী যাকাত ফান্ডের অর্থ বিতরন ও উদ্বুদ্ধকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার ১০ মার্চ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই যাকাতের অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার শামছুর রহমান।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দীন ইয়াহিয়া, মাওলানা ফজর আলী, মাওলানা নুরুল ইসলাম, আব্দুল মোমিন, নারগিস আকতার, মাওলানা মুরাদ হোসেন ও হাফেজ জামিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি। পবিত্র কুরআনে নামাযের পাশাপাশি ৩৪বার যাকাত প্রদানের কথা বলা হয়েছে, তাই সামর্থ্যবান সকলের যাকাত প্রদান বাধ্যতামূলক। অনুষ্ঠানে উপজেলার ১৪জন ব্যক্তিকে ৬২ হাজার ২শত টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪