ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেটে দেড় মাসের শিশুকে গলাকেটে হত্যা ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২৭, ২০২৫
  • 79 শেয়ার

সিলেট ব্যুরো চীফ: তোফায়েল আহমদ । 

 

 

সিলেট নগরীর মেজরটিলা এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় দেড় মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। একই সময় ধারালো ছুরিকাঘাতে আহত হয়েছেন শিশুটির বাবা।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকায় আনসার মিয়ার বাড়ির একটি ভাড়াবাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমান ও নাজমা বেগম দম্পতির একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে খাবার খেয়ে স্ত্রী ও শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আতিকুর রহমান। বিকেলের দিকে হঠাৎ তাঁদের ঘর থেকে চিৎকার শোনা গেলে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, আতিকুর রহমান রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন এবং তাঁর দুই মাসের কন্যা ইনায়া রহমানের গলা কাটা।

তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত আতিকুর রহমানকে জরুরি ভিত্তিতে হাসপাতালের ৫ম তলায় সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে নিহত নবজাতকের মা নাজমা বেগম বলেন, ‘আমরা বিকেলে মেয়ে ও স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসরের আজানের কিছুক্ষণ আগে কান্না করছিল। এসময় বাচ্চার বাবা আমার মেয়েকে শ্বান্তনা দিতে কোলে তুলে নিয়ে হাঁটছিলেন। কিছুসময় পরে তিনি (স্বামী) আমার শরীরে হাত দিয়ে ডাকেন। এসময় আমি ঘুম ঘুম চোখে থাকিয়ে দেখি আমার স্বামীর গলা রক্তাক্ত। পরে দ্রুত ওঠে গিয়ে দেখি আমার মেয়েরও গলাকাটা।‘

তিনি আরও বলেন, ‘আমার স্বামী সিএনজিচালিত অটোরিকশা চালক। সকালে নাস্তা খেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। দুপুরের দিকে বাসায় এসে বলেন তার মাথা ব্যাথা করছে। পরে নামাজ পরে খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি।‘

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম হত‍্যাকাণ্ডের রহস‍্য উন্মোচনে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪