ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু 

Mizanur
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 82 শেয়ার

আমির হোসেন, স্টাফ রিপোর্টার।

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।এই ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা খাসপাড়া এলাকায়।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী জানান, বিএসএফ এর গুলি বুকের ডান পাজরে লেগে সাইদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সাইদুল কে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিলো। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে। পরে তার আত্নীয় স্বজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসাগন তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪