ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

হোসেনপুরে বাজার তদারকিতে ইউএনও যানযট নিরসনে লোক নিয়োগ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৯, ২০২৫
  • 69 শেয়ার

মোহাম্মদ খায়রুল ফকির হোসেনপুর সংবাদদাতা:

 কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর সদর এলাকার যানযট নিরসন ও সড়ক শৃঙ্খলা ব্যবস্থাপনা বাস্তবায়নে হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফরিদ আল- সোহান, সেনাবাহীনির সহযোগিতায় বুধবার (১৯ মার্চ) দুপুরে হোসেনপুর উপজেলা সদরে সড়কে শৃংখলা ব্যাবস্থাপনার জন্য ০৫ টি পয়েন্টে পৌরসভার লোক নিয়োগ করেছেন। এছাড়াও বাজারের প্রধান প্রধান মহাজন বা ব্যাবসায়ীদেরকে অবৈধ মজুত করে বিভিন্ন নিত্য ও প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অপরদিকে বাজানের প্রধান সড়ককে পুন্যমূল্য যাচাই করে সকল ব্যাবসায়ীকে পবিত্র ঈদকে সামনে রেখে কোন অজুহাতে জিনিসপত্রের দাম না বাড়ানোর বিষয়ে নির্বাহী কর্মকর্তা দিকনির্দেশনা দিয়েছেন। অন্যদিকে ভেজাল পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করেছেন। উল্লেখ্য পবিত্র ঈদকে সামনে রেখে বাইরের উপজেলায় অটোসহ উপজেলার অটো চালকরা ঈদের কেনাকাটার যাত্রী নিয়ে হোসেনপুর উপজেলা সদরে আসার কারনে সড়কে শৃংখলা ভেঙ্গে পড়ায় চরম যানযট সৃষ্টি হওয়ায় প্রশাসন এ উদ্যেগ নিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪