ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

০২ ফেব্রুয়ারী ২০২৫ ইং জয়পুরহাটে গরিব অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে পিঁয়াজ ও আলু বিতরন 

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
  • 139 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট । 

 

 

জয়পুরহাটে গরিব অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে পিঁয়াজ, আলু ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র বিতরণ কেন্দ্র করেছে বিএনপির সদর থানার যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের সদস্য রবিউল ইসলাম। রোববার দুপুরে সদর উপজেলার পুরানাপৈল রেইনট্টির মোড় এলাকায় নিজস্ব অর্থায়নে এসব কৃষি পন্য স্বল্পমূল্যে বিতরণ করা হয়। এসময় জয়পুরহাট কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়া কবির তানিম সহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমপি মন্ত্রী থেকে শুরু করে সকল পর্যায়ে নেতারা দেশটাকে শোষণ করে অর্থনৈতিক পর্যায়ে দেউলিয়া করে ফেলেছেন। সাধারণ জনগণ ও অসহায় মানুষদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছিল। জনগণ যাতে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তাদের আয় ক্ষমতার মধ্যে থাকে। এজন্যে আমি আমার পুরানাপুইল ইউনিয়নের জনগণের দিকে লক্ষ্য রেখে ও চিন্তাভাবনা করে আমি আমার নিজ ইউনিয়নে সপ্তাহের প্রতি শনিবারে স্বল্পমূল্যে, যাতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই বিক্রয় কেন্দ্রে কিনতে পারে।

কাঁচামরিচ, আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এ বিক্রয় কেন্দ্রে প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ টন মাল এ স্বল্পমূল্যের দোকান থেকে বিক্রি হয়। আমার এটি স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইউনিয়নের জনগণ যাতে শাকসবজি, রসুন, পেঁয়াজ যাতে কিনতে পারে এজন্যই আমার এই উদ্যোগ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪