ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

১০ মার্চ, ২৫ ইং জয়পুরহাট জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 65 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচাই প্রান ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে মহড়া প্রদর্শন করা হয় । এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

 

তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। বর্তমান সময়ে দুর্যোগ প্রতিরোধ আমাদের সম্পদহানী হচ্ছে এবং প্রাণহানি কমে এসেছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, রেড ক্রিসেন্টের প্রতিনিধি মিনহাজুল ইসলাম, জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪