ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

অপহৃত স্কুলছাত্র আল রাফি: আরও এক আসামি পুলিশের হাতে ধরা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
  • 51 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার :

 

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফিকে অপহরণের মামলার পলাতক আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার টিঅ্যান্ডটি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।

তিনি জানান, মনির ওই অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে মামলার আরও দুই আসামি বাদশা মিয়া ও কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। তবে এ ঘটনায় জড়িত মূলহোতা মালেক মিয়া (মালু) এখনো পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপহৃত শিশুর মামা বাদী হয়ে চারজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪