ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ এর দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
  • 121 শেয়ার

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ছয় মাস কারাভোগের পর শফিউদ্দিন মিয়া (৫০) নামের এক ভারতীয় নাগরিককে তার দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) সদস্যরা উপস্থিত ছিলেন এইসময়।

ফেরত পাঠানো ভারতীয় নাগরিক শফি উদ্দিন মিয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তিনি ওই এলাকার জহর উদ্দিনের ছেলে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে শফিউদ্দিন মিয়া অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এরপর তিনি লালমনিরহাট জেলা কারাগারে সাজা ভোগ করেন।

বুধবার (২৭ আগস্ট) শফিউদ্দিন মিয়া কারাভোগ শেষে লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে ভারতীয় ওই নাগরিককে তাদের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪