ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ আটক- ১০

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 52 শেয়ার

আবু জাফর, সাতক্ষীরা। 

 

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০)। এদের সাথে পাঁচজন শিশু রয়েছে।বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। আজ ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন খবরের ভিত্তিতে সুলতানপুর বিওপির পোতাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪