ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুলাই ১২, ২০২৫
  • 125 শেয়ার

মোঃ কুতুব উদ্দিন,ঢাকা।

 

ঢাকায় ১২ জুলাই (শনিবার ২০২৫) আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক মানবাধিকারকর্মী শিল্পী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান মো: শামছুল আলমের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) চেয়ারম্যান ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, পাক্ষিক বার্তা প্রবাহ এর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মো: কামরুজ্জামান আসাদ পরিচালক হাজী মোসলেম হোসেন সরদার ও বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সম্মানিত সভাপতি মোঃ কুতুব উদ্দিন ও প্রমুখ।

বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তার ক্ষেত্রে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এছাড়া সংগঠনের চেয়ারম্যান বলেন সমাজের সুবিধাবঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রসারণ কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং এক আনন্দঘন প্রীতি ভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪