ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজমিরীগঞ্জর গভীর রাতে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে মাটি উওোলন, ষ্টিলের নৌকা জব্দ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
  • 131 শেয়ার

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

আজমিরীগঞ্জে গভীর রাতে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে স্টিলের নৌকা ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন।

বুধবার (২৭ মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ সময় হাতেনাতে একজন লোক ধরা পড়ে। তবে অনেকেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। অভিযানে নৌকা , ড্রেজার মেশিন পালিয়ে গেলেও বিপুল পরিমাণ উত্তোলিত বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং পাড় ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং অভিযান অব্যাহত থাকবে।বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করে আলামত সংগ্রহ করেছি , নিয়মিত মামলা হওয়ার জন্যে আজমিরীগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র কুশিয়ারা নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ধসে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪