ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজমিরীগঞ্জে পাহাড় পুর আদর্শ কলেজে বাংলা নববর্ষ উদযাপন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
  • 98 শেয়ার

মোঃ লিটন মিয়া জেলা প্রতিনিধি ( হবিগঞ্জ) :

 

আজমিরীগঞ্জের পাহাড় পুর আদর্শ কলেজে সোমবার ১৪ই এপ্রিল সকাল ১০টায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি কলেজ এলাকার আশপাশের প্রধান সড়ক সহ পাহাড় পুর বাজার ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন কলেজের অধ্যক্ষ সৌমিএ শেখর দাশ ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। র‌্যালিতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহনকারী নানা প্রতীক,বর্ণিল ব্যানার, ও ঐতিহ্যবাহী সাজসজ্জা নিয়ে অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সৌমিএ শেখর দাশ । তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে জাতিসত্তা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি। আজকের এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করা হয়। তারা বলেন, নববর্ষ উদযাপন শুধু আনন্দের নয়, আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে একাত্ম হওয়ার সুযোগ এনে দেয়। এই আয়োজন আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।কলেজ কর্তৃপক্ষ জানান, শুধু উৎসব উদযাপন নয়, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সহকারী শিক্ষক রাসেন্দ্র চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সৌমিএ শেখর দাশ, প্রভাষক সুবাস চন্দ্র দাস, প্রমোদ চন্দ্র দাস,আশরাফুল ইসলাম, সারিকুন্নাহার,সুইটি রানী সরকার, বাবুল চন্দ্র বিশ্বাস, সজল কান্তি সূত্রধর,আনোয়ার হোসেন,মোঃ হানিফ, মোঃ ওয়ালিউল হাসান,বেতার শিল্পী নিখিল চন্দ্র দাস, সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার, এহড কমিটির সদস্য প্রদীপ চন্দ্র দাস, সঙ্গীত শিল্পী যিশু দাস,অমূল্য দাস,শংকর দাস,সমাপন দাস প্রমূখ। এই অনুষ্ঠান ও র‌্যালি কলেজ চত্বরকে উৎসবমুখর করে তোলে। এলাকার সাধারণ মানুষও এ আয়োজনে আনন্দ ভাগ করে নেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪