ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
  • 103 শেয়ার

রামকৃষ্ণ তালুকদার, বিশেষ প্রতিনিধি:

 

 

আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন’স ডে। গোটা বিশ্বের প্রেমিক- প্রেমিকারা এদিন মেতে ওঠেন আনন্দ উৎসবে।

উপহারের দোকান, কফি শপ, শপিং মল সর্বত্রই এই দিনে উৎসবের আমেজ পাওয়া যায়। নতুন প্রজন্মের কাছে ভ্যালেন্টাইনস ডে বছরের ক্যালেন্ডারে এক জরুরি দিনও বটে। ভালোবাসার রঙে রঙে তারা রাঙিয়ে তোলেন ভ্যালেন্টাইনস ডে’কে। বিশ্বের বিভিন্ন দেশে আনন্দঘন পরিবেশে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেন প্রবাসীরা ও বাংলাদেশিরা। তবে প্রবাসে অনুষ্ঠানের চেয়ে সোস্যাল মিডিয়ায় সরব থাকেন তারা। বিশেষ করে স্বামী-স্ত্রী তাদের রঙিন ছবি দিয়ে রাঙিয়ে তোলেন ফেসবুক ও ইনস্টাগ্রাম।
ভালোবাসা দিবসকে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন্স উৎসবও বলা হয়। একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে দিয়ে উদযাপিত হয়।

প্রথম দিকে এটি সেইন্ট ভ্যালেন্টাইন নামক একজন অথবা দুজন খ্রিস্টান শহীদকে সম্মান জানাতে খ্রিস্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল। পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকলেও বাংলাদেশসহ অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪