ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আদালতের নির্দেশ অমান্য করে কিশোরগঞ্জে জমির ফসল কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
  • 85 শেয়ার

মোঃ

পাটোয়ারী ,

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশ অমান্য করে, জমির ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে চলা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। কিশোরগঞ্জ সদর কেশবা তেলিপাড়া গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। পরে আমি কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ ঘটনার জের ধরে ইলিয়াছ হোসেন ১৬ সেপ্টেম্বর নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমআর-৫২৭ নং মোকদ্দমা দায়ের করেন। জমি নিয়ে বিরোধের আরেকটি মামলা ১৪৪/১৪৫ ধারায় চলমান ছিল, যেখানে আদালত ইলিয়াস হোসেনের পক্ষে রায় দেন। অর্থাৎ আদালতের দৃষ্টিতে জমির মালিকানা ও দখল ইলিয়াস হোসেনের বৈধ। মোকদ্দমায় উল্লেখিত অভিযোগ সুত্রে জানা যায় জমিটি উপজেলার কেশবা মৌজায় অবস্থিত। জেএল নং ১১ এর অধীনে এস এ খতিয়ান নং ৭৪ ও ৪৯১, ডিপি খতিয়ান নং ৩০৫, ৪৯৮ ও ৭৪৮, সাবেক দাগ নং ৩৫৬৩, ৩৫, ৭৬, ৫০৩ এবং হাল দাগ নং ২৩২৮, ২৬, ১৭, ২৬৯৮, ২৩৫৫— মোট ১ একর ৩৭ শতক জমি ইলিয়াস হোসেনের নামে মালিকানা ভুক্ত। ইলিয়াছ হোসেন গনমাধ্যম কে জানান ১৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ জমিতে প্রবেশ করে এবং আমার রোপনকৃত ধান কেটে নিয়ে যায়। ঘটনা নিয়ে স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীর কয়েকজন জানান,আদালতের আদেশ ও রায় অমান্য করে প্রকাশ্যে ধান কেটে নেওয়া খুবই দুঃসাহসিক ঘটনা। এতে এলাকায় আইনের শাসন নিয়ে মানুষের আস্থা নষ্ট হচ্ছে আরেকজন বলেন আদালতের পক্ষে রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ এমন কাজ করেছে। কিন্তু প্রতিপক্ষ সেই রায় ও আদেশ অমান্য করে ফসল কেটে নিয়েছে। এতে আমরা আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাণনাশের ভয়ে আছি। তিনি দ্রুত প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার এ এসআই রতন চন্দ্র রায় গনমাধ্যম কে বলেন,৪৪/৪৫ যে ভাবে জারি করা দরকার সে ভাবে জারি করেছে এসআই জাহাঙ্গীর আলম স্যার অনি বাইরে থাকায় আমাকে পাঠিয়েছে আমি যেয়ে দেখি মেশিন দিয়ে ধান কেটে নিয়ে গেছে অপর পাঠি পরে বূষ্টি পরছে আমরা চলে আসচ্ছি। জাহাঙ্গীর স্যার মামলার বিষয়ে টা দেখছেন এই বিষয়ে অনি দেখভাল করবেন। যেহেতু আদালতের ১৪৪/৪৫ আদেশ ও রায় অমান্য করে প্রকাশ্যে ফসল কেটে নেওয়ার এই ঘটনা কেবল ভুক্তভোগী পরিবারকে নয়, পুরো গ্রামকে আতঙ্কিত করেছে। স্থানীয়রা মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪