ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
  • 109 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

আজ ৩০ নভেম্বর রবিবার আদিনা ফজলুল হক সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনালে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে। একাদশ শ্রেণি, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম ও সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার। আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় ইতিহাস বিভাগের পক্ষে ম্যাচের একমাত্র গোলদাতা মাসুম পারভেজ। ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিল।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪