মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় শৌলমারী আনছারহাট ইসলামীয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের – ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী এ্যালীটি মাদ্রাসা থেকে আনছার হাট বাজারের বিভিন্ন গলিদিয়ে আনছারহাট ইসলামীয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসায় শেষ হয়।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন রাকিবুল ইসলাম রাকিব, ১ এপ্রিল মঙ্গলবার আনছারহাট ইসলামীয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসা মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন নুরুজ্জামান জামান, চেয়ারম্যান ১০ নং শৌলমারী পরিষদ,
আসাদুল্লাহ আল গালিব (সিনিয়র ম্যানেজার স্প্যারো ওয়াশিং লিমিটেড) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়িদ ইমরুল মোজাক্কিন উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা, বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহকারী জেলা শিক্ষা অফিসার, নীলফামারী, প্রধান আলোচক এ কে এম গোলাম মোস্তফা সুপার অত্র মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা খোকন, প্রমুখ ঈদ পুনর্মিলনী আনছারহাট দ্বি-মূখী দাখিল মাদ্রাসার ২০০১ থেকে ২০২৫ সালের শিক্ষা বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার দিকনির্দেশনা বক্তব্য রাখেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, আজকের এই প্রতিষ্ঠান টি ভালো সুনামের সাথে এগিয়ে যাচ্ছে তাই সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের ফসল। যারা এই প্রতিষ্ঠান তৈরিতে তে মূখ্য ভূমিকা পালন করেছেন তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাই। এবং প্রাক্তন শিক্ষার্থীরা পরবর্তী এই প্রতিষ্ঠানটি নিয়ে ভালো কিছু কাজ করবে তার সাথে বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কাজ কর্ম চলোমান রাখবেন একটাই আমার প্রত্যাশা।
প্রাক্তন শিক্ষার্থীরা এতো সুন্দর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে অনেক পরিশ্রম করে আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সুসংগঠিত ভাবে পরিচালনা করার জন্য তাদের প্রতি আমরা শিক্ষরা ধন্যবাদ জানাই । অনুষ্ঠানে সেষ লগ্নে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষদের পুরষ্কার বিতরণ করেন, পরিশেষে এই অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।