ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আনোয়ারায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
  • 82 শেয়ার

মো: আবদুল কাদের চট্টগ্রাম 

 

 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ এর উদ্যোগে গত (১৩ মার্চ) বৃহস্পতিবার বেলা ৩ টা হতে চট্টগ্রাম আনোয়ারা চাতুরী চৌমুহনীস্থ শশী কমিউনিটি সেন্টারে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ‘ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন,মাহে রমজানে রয়েছে মুসলমানদের জন্য তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সূবর্ণ সুযোগ। তাই সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক রোজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। সিয়াম সাধনার ফলে মু’মিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজে সাম্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্প্রীতি সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবদুল হক,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪