ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আমরা রাজৈর পৌরবাসী’র আয়োজনে, রমযানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতামূলক গণমিছিল

Mizanur
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১, ২০২৫
  • 71 শেয়ার

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

 

পবিত্র রমযানের পবিত্রতা রক্ষার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা রাজৈর পৌরবাসী’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

০১ মার্চ ২০২৫ শনিবার সকালে রাজৈর পৌরসভার প্রধান সড়কগুলোতে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গণ মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার বহন করে রমযানের পবিত্রতা রক্ষার বার্তা দেন। তারা রমযান মাসে অশ্লীলতা, নৈতিক অবক্ষয়, প্রকাশ্যে খাদ্য গ্রহণ ও পানীয় পান না করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

গণমিছিলে উপস্থিত ছিলেন আলেম ও সংগঠক মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ, মুফতি মুহাম্মাদউল্লাহ ফাহমি, মাওলানা হাফিজুর রহমান, মুহতারাম আবুল হাসান খান,মুহতারাম মোঃ সুমন ফকির এবং অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, রমযান কেবল সিয়াম-সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই মাসের পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, যেন রমযানের পবিত্রতা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

মিছিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪