ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১, ২০২৫
  • 62 শেয়ার

মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ (ফুলপুর) প্রতিনিধি:

 

আজ ০১ মার্চ শনিবার ২০২৫ ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এ সময় তেলসহ অন্যান্য পণ্যের মজুদদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান পরিচালনা করা হয়। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোট ৪ টি মামলায় মোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়।এসময় সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান ফারুক, সহকারি কমিশনার(ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ।

অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।তিনি বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪