ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ইমাম হাফিজ ক্বারী আবুল হোসেন প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 151 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

 

 

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের ৩নং ওয়াডের্র নাছিমপুর উত্তর পাড়া আল-জান্নাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ ক্বারী আবুল হোসেনের সৌদি আরব গমন উপলক্ষে মসজিদ কমিটি’র পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়।

০২-০৫-২০২৫ মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভিতরে মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুস এর সঞ্চালনায় এবং মজমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আশিকুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দপুর শামছিয়া ফাজিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ ফয়জুল ইসলাম আকদ্দুস, সহকারী শিক্ষক নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাওলানা আক্তার হুসেন, সুপার নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা।আরও উপস্থিত ছিলেন, মাওঃ আমিনুর রহমান লতিফী, ইমাম ও খতিব নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মাওঃ আমির উদ্দিন বর্তমান ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। জনাব মোঃ তেরাব আলী মুতাওয়াল্লী অত্র জামে মসজিদ, জনাব জুয়েল আহমদ, সদস্য সচিব গনঅধিকার পরিষদ দোয়ারা বাজার উপজেলা। ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক মেহেদি হাসান। সুমন আহমদ, মসজিদ কমিটির সিরাজ আহমদ, মোঃ সিতাব আলী, মোঃ লেখন্দর আলী, মোঃ সালেহ আহমদ, মোঃ আফরোজ আলী, মোঃ হেকিম মিয়া, মোঃ রফিক মিয়া প্রমুখ।

 

 

সর্ব শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪