ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা শাখার কমিটি গঠন

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১, ২০২৫
  • 76 শেয়ার

মো: সাদ্দাম হোসেন (ইকবাল), যশোর জেলা প্রতিনিধি:

 

 

যশোরের ঝিকরগাছায় ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সভায় সংগঠনের ঝিকরগাছা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৫টায় ঝিকরগাছা ফুড গোডাউন সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার প্রশিক্ষক সম্পাদক মুফতি মো: ইমরানুল হকের সভাপতিত্বে এবং মাওলানা মো: ইসরাফিল হোসাইন এর সঞ্চালনায় উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা মো: ইসরাফিল হোসাইনকে ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি পদে মনোনীত করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মাওলানা মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী আল আমিন সাইফী, যুগ্ম সাধারণ সম্পাদক, কারী ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম এবং অর্থ সম্পাদক কারী মো: মোহর আলী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪