মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশে লিচু কেনার সময় কাভার্ড ভ্যানে পিষ্টহয়ে মা মেয়েসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহ৩ত হয়েছে আরও একজন।
বুধবার (১১ জুন) সকাল ৭ ঘটিকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলীর ছেলে লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের স্ত্রী ও মেয়ে সুবর্ণা খাতুন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিজিবি সদস্য কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনা সূত্রে জানাযায়, কুষ্টিয়া শ্বশুরালয় থেকে নাটোর নিজের বাড়ি যাওয়ার পথিমধ্যে উল্লেখিত স্থানে লিচু কেনার জন্য রাস্তায় দাড়ালে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ঐ বিজিবি সদস্য।
রুপপুর মর্ডান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহত একজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
পাকশি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনক চিকিৎসা ধীন অবস্থায় রয়েছে। মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন। আইনানুগ অন্যান্য বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।