ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঈশ্বরদী একটি ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৫, ২০২৫
  • 61 শেয়ার

মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধিঃ

 

পাবনার ঈশ্বরদী পৌর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টায় শহরের বেনারসি পল্লীর পাশে একটি ধানক্ষেত থেকে সিরাজুল ইসলামের (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিরাজুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।
নিহতের বোন রাশেদা বেগম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে প্রায় রাত ১০টার দিকে ভাই ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪