ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

উখিয়ায় পালংখালী গয়ালমারা হতে ২০হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২, ২০২৫
  • 131 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার উখিয়ায় ২ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার বিডি-২০ হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং- ২১৭৪১৩ মানচিত্র ৮৪/৪ সি) বিওপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ দক্ষিণ দিকে পালংখালী (গোয়াল মারা) নামক স্থানে অবস্থান করে।

আনুমানিক ০৭:৫০ ঘটিকায় পালংখালী (গোয়াল মারা) রাস্তা হতে বালুখালী মেইন রোডের দিকে একটি সিএনজি আসতে দেখে কর্তব্যরত বিজিবি সদস্যে‘র পূর্ব নির্ধারিত সোর্সের বর্ণানার আলোকে সন্দেহ হওয়ায় সিএনজির দিকে বিজিবি টহলদল অগ্রসর হলে সিএনজি চালক বিজিবির টহলদলকে দেখে সিএনজি রেখে চালক দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত সিএনজিটি তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে ০২ কাট সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে, উক্ত সিএনজিটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়রী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজি আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪