ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

উল্লাপাড়ায় এক রাতে ৫ ট্রান্সফরমার চুরি

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 56 শেয়ার

মো: আরমান হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি। 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুই এলাকায় গতকাল রাতে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রাম থেকে গভীর নলকূপের তিনটি এবং পাগলা বোয়ালিয়া গ্রাম থেকে ২ ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।

গভীর নলকূপের ম্যানেজার মো. ফিরোজ বলেন, ট্রান্সফরমার তিনটি বিদ্যুতের খুঁটিতে ঝোলানো ছিল। রাত আনুমানিক ২ টার দিকে চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ গভীর নলকূপের আওতায় প্রায় ১৮৬ বিঘা জমিতে ধান চাষ করা হয়। এদিকে উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামের কৃষক আঃ রউফের মালিকানাধীন অগভীর নলকূপের দুটি ট্রান্সফরমারের ভিতরের মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। তিনি এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক জানান এই চুরির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু লাইন ম্যান, ঠিকাদার, ও কর্মচারী জড়িত। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান জানান, অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম আবু সালেব জানান, শীতের রাতে পাহারা না থাকায় ট্রান্সফরমারগুলি সহজেই চুরি করে নিচ্ছে দুর্বৃত্তরা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪