ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

এসএসসি ও সমমানের কেন্দ্র পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
  • 107 শেয়ার

আনোয়ার হোসেন রকি,স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম। 

 

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমানের) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আজ ১০ এপ্রিল হতে সারাদেশে আজ একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমানের) পরীক্ষা।প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

গত বছর এই শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন।চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, এবার মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

 এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী রয়েছে ৭৯ হাজার ১৬২ জন।

এদিকে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ২৪৬ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭৯ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩৫ জন।

এসএসসি পরীক্ষার লিখিত অংশের পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে পৃথকভাবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে আছি আমরা। ইতোমধ্যেই সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে এবং পরীক্ষার সকল প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা চলাকালীন ভিজিলেন্স টিম কাজ করবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪