ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল নেমে পর্যটক ঢাকার দক্ষিণ কমলাপুরের ফেরদৌস খান মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
  • 87 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজার শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে নিহত পর্যটক ফেরদৌস খান (৪০) ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি আপেল মাহমুদ বলেন, বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ তার ৫ বন্ধু মিলে গোসলে নামেন।

গোসলের এক পর্যায়ে ফেরদৌস খান অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল অবস্থা থেকে নিয়ে সৈকতের কিটকট চেয়ারে বসায়। এসময় তিনি অবচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে ফেরদৌস খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪