ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কটিয়াদীতে ৯৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 135 শেয়ার

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে “কৃষিই সমৃদ্ধি” স্লোগান ও “সরিষা চাষ বাড়াবো,তেলার চাহিদা ,সরিষা চাষে ভরবো দেশ,সমৃদ্ধ হবে বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার(২রা নভেম্বর)দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

এ সময় ৯৩০জন কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি করে সরিষা বীজ,১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।৭০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে মসুর ডালের বীজ,১০কেজি করে ডিএপি সার ও ৫কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।৫০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে মুগ ডালের বীজ,১০কেজি করে ডিএপি সার ও৫কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

১৫০জন কৃষকের মাঝে জনপ্রতি ২০কেজি করে গম,১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।২৫জন কৃষকের মাঝে ১কেজি করে সূর্যমুখী ফুলের বীজ,১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।৬০জন কৃষকের মাঝে ২০কেজি করে চীনাবাদাম,১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।২০জন কৃষকের মাঝে ১কেজি করে শীতকালীন পেয়াজ,১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।এসময় মোট ১৩০৫জন কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দ্বারাশিকো,কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া,কটিয়াদী সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক বকুল হাসানসহ কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪