ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কথায় নয়, কাজে প্রমাণ—ময়মনসিংহ ট্রাফিকে আশরাফুল করিম

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
  • 130 শেয়ার

মামুনুর রশীদ মামুন, ময়মনসিংহ:

 

দ্রুত বর্ধনশীল নগরী ময়মনসিংহে যানজট ও আইনশৃঙ্খলা দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে চলতি সময়ে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিমের সক্রিয় নেতৃত্বে নগরবাসী ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করেছে।

জেলায় যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। চৌকস, পরিশ্রমী ও মেধাবী এই কর্মকর্তা কেবল দাপ্তরিক নির্দেশনায় সীমাবদ্ধ না থেকে নিজেই নিয়মিত গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও যানজট প্রবণ এলাকা পরিদর্শন করছেন। এতে একদিকে যেমন ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসছে, অন্যদিকে দায়িত্বশীলতার একটি ইতিবাচক বার্তাও পৌঁছে যাচ্ছে অধস্তন পুলিশ সদস্যদের মাঝে।

বিশেষজ্ঞদের মতে, একটি জেলার সার্বিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে কার্যকর ট্রাফিক ব্যবস্থা ও স্থিতিশীল আইনশৃঙ্খলা। সেই জায়গা থেকেই মোঃ আশরাফুল করিমের কর্মতৎপরতা একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে উঠছে। নিয়মিত মনিটরিং, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা—এই তিনটি বিষয়ই তাঁর কাজের মূল ভিত্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর প্রত্যাশা,এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ময়মনসিংহে যানজট ও শৃঙ্খলার যে দীর্ঘদিনের সংকট, তা অনেকাংশেই নিয়ন্ত্রণে আসবে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনভোগান্তি কমাতে এমন নিষ্ঠা ও পেশাদারিত্বই পারে একটি শহরকে আরও বাসযোগ্য করে তুলতে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪