ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কপিলমুনি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
  • 65 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

খুলনার পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মা্দ্রাসা প্রাঙ্গনে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, শিক্ষক -শিক্ষিকাদের সাথে মানসিক নিপীড়ন, লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচরণের প্রতিবাদে এ কর্মসুচী  পালিত হয়।

ওয়ালামালীগ নেতা, স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে  শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম,আলী হুসাইন,হোসনে আরা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী ও সুরাইয়া খাতুন ।

গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন  কালে অধ্যক্ষেরব লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন। ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।  উপজেলা নির্বাহী অফিসার  মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন। বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি,অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪