শেখ জাহাঙ্গীর কবির টুলু
কয়রা (খুলনা) প্রতিনিধি কয়রা উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকরা সাংবাদিকতার চ্যালেঞ্জ, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিএম রিয়াছাদ আলী। আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, শিক্ষক ও সাংবাদিক আব্দুর রউফ, জিএম নজরুল ইসলাম, শেখ কওছার আলম, গোলাম রব্বানী, শাহিদুল ইসলাম, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, প্রভাষক শহিদুল্লাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, হাবিবুল্লাহ হাবিব, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, আজিজুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু, শেখ আরিফুর রহমান আরিফ, ফারুক আজমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে কয়রা উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যদের মতে, এই সিদ্ধান্ত ক্লাবের ধারাবাহিকতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা ও সন্তুষ্টির বহিঃপ্রকাশ।
সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্ত প্রেসক্লাবের কার্যক্রমে নতুন গতি আনবে এবং স্থানীয় সাংবাদিকতার পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করবে।