রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের করটখিল দিঘীরপাড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে জয় বাংলা এবং দাপনের কাপড় রেডি রাখা সহ হুমকি মূলক লিখার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহ্ জামাল, শাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলে আজম আরজু, শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজিম হোসেন, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হাসমত উল্ল্যাহ মেম্বার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য কালে বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী ফ্যাসিসের দোষর গুলো এখনো সোচ্চার হতে নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই সোচ্চার আছি, যে বা যাহারা এই কর্মকান্ডের সাথে জড়িত অতি শীঘ্রই তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।