ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
  • 114 শেয়ার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী । 

 

 

সারাদেশের মতো রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজবাড়ী স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে স্টেশনে এসে অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকেই আবার তাদের যাত্রা বাতিল করেছেন।

সাধারণত ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রাজবাড়ী এক্সপ্রেস ছাড়ে, যা আজ চলেনি। সকাল ৬ টা ১৫  মিনিট থেকে রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট সাটল ট্রেন এবং সকাল ৮টা ১০ মিনিটে থেকে রাজবাড়ী-পোড়াদহ সাটল ট্রেন বন্ধ রয়েছে। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাত ১২ টার আগে খুলনা থেকে ছেড়ে আসা নকশী কাঁথা মেইল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছেছে।

রাজবাড়ীর দাদশী থেকে আসা যাত্রীরা জানান, ঢাকায় চিকিৎসার জন্য আগেই মধুমতি ট্রেনের টিকিট কেটেছিলেন, কিন্তু স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ। ট্রেন বন্ধ থাকবে সে‌টি আগে থেকে জানা‌লে অন্য উপায়ে ঢাকা যেতাম। এখন বাসের টি‌কিও পাবো না।রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানান, রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যারা আগেই টিকিট কেটেছেন, তারা রেলের পক্ষ থেকে টাকা ফেরত পাবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪