ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাজিপুরে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তোপের মুখে সরি বললেন শিল্পী কনকচাঁপা

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
  • 68 শেয়ার

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

 

দলীয় নেতাকর্মিদের তোপের মুখে সরি বলেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। গত বুধবার বিকেলে সংসদীয় আসন সিরাজগঞ্জ ১ ও ৩ এর বিএনপি মনোনীত প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বি্এনপির কাজিপুর উপজেলা কমিটি নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে অবশেষে সরি বলতে হয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা কাজিপুরের আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে তিনি বক্তব্যে সাবেক উপজেলা বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে উল্লেখ করেন। তখনই সভায় আগত নেতাকর্মিরা উত্তেজিত হয়ে পড়েন।তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। মাইকে ঘোষণা দিয়েও নেতাকর্মিদের থামানো যাচ্ছিলো না। প্রথমে জেলার নেতৃবৃন্দ এবং পরে সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মঞ্চে উঠে মাইকে সবাইকে শান্ত হতে বললে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে কনকচাঁপা সবার উদ্দেশ্যে তার বক্তব্যের জন্যে সরি বলেন। এরপর আর বক্তব্য না দিয়ে মঞ্চে বসে থাকেন। শেষে তিনি প্রাইভেটকারে সভাস্থল ত্যাগ করার সময়ও কিছু নেতাকর্মীকে আবারও ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা গেছে।

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু, ভিপি শামীম খান বক্তব্য রাখেন। এসময় রুমানা মোর্শেদ কনকচাঁপা মঞ্চে উপস্থিত ছিলেন। এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান জানান, বক্তব্য চলাকালে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা একপর্যায়ে বেফাঁস একটি কথা বলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি বলে ফেলেন। এ সময় নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে নেতাকর্মীদের শান্ত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪