মোঃ রাসেল শেখ, নড়াইল।
নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মাঠে কলাবাড়িয়া ইউনিয়ান কৃষক দলের উদ্যোগে বিকাল ৪.০০ টার সময় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চন্দন। সভায় বক্তব্য রাখেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুম, কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকাত হোসেন ছানা, বাঐসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা জাফর আহমেদ, নড়াগাতী থানা কৃষক দলের আহবায়ক লিটন সিকদার, নড়াগাতী থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ লিটু শেখ, নড়াগাতে থানা কৃষক দলে সদস্য শাহাজাহান শেখ, কলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল শেখ আখের প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষকদের সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হবে।