ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিয়ায় জমি নিয়ে রক্তের খেলা শুরু হয়েছে।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 102 শেয়ার

মোঃ রাসেল শেখ, কালিয়া (নড়াইল) প্রতিনিধি:

 

 

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাশিয়াল পশ্চিমপাড়ার দাউদ মোল্ল্যার ছেলে আবুল বাশার মোল্যা সকালে বাঁশ কাটতে গেলে মালেক মোল্ল্যা পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন—মালেক মোল্লা (৮৫), তার ছেলে রসুল মোল্লা (৬০), রমজান মোল্লা (২২), স্ত্রী রাজিয়া বেগম (৬৫), নাতনি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫)। অন্যদিকে দাউদ মোল্লার ছেলে **আবুল বাশার (২৭)**ও গুরুতর আহত হন।

আহতদের মধ্যে মালেক মোল্লা, রসুল মোল্লা, রমজান মোল্লা ও আবুল বাশারকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খাশিয়াল পশ্চিমপাড়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিল। কয়েক দফা সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪