মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের পূর্বপার বাজারে কালিয়া চাঁপাইল সড়কে মাদক ব্যবসা বন্ধের দাবিতে আজ ২৩/০৭/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৫.৩০ঘটিকার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সবুর মোল্লা তিনি বলেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করতে হবে। তারা সমাজের শত্রু তারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরো বলেন মাদক ব্যবসায়ীদের যেকোন মূল্যে প্রতিহত করতে হবে প্রয়োজন হলে হাত-পা ভেঙ্গে দিতে হবে। এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন এসআই ওসিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হেমায়েত হোসেন, সাবেক ১ নং ওয়ার্ড সদস্য মোঃ বাবুল মিনা, সমাজ সেবক মুন্সি জামাল হোসেন, হাসান শেখ, দুলু ফকির প্রমূখ।
মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি।
২৩/০৭/২০২৫