মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল জেলার কালিয়া উপজেলার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের পরিষদের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৮নং কলাবাড়ি ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোঃ শরীফ আব্দুল কাইয়ুম।
মতবিনিময় সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা আলহাজ্ব বিশ্বের জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট অলিউর রহমান। উক্ত মত বিনিময় সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের নড়াগাতি থানার সংগ্রামী সভাপতি মোঃখাঁন মতিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের নড়াগাতী থানার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃশেখ বুলবুল কবীর, নড়াগাতি থানার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খাঁন আবুল হোসেন,নড়াগতী থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন (জুনু) নড়াগাতী থানা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ তরিকুল ইসলাম মোঃ রাসেল শেখ (আখের) প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন তারেক জিয়ার ৩১ দফা ভিশন মানুষের দোর গোড়ায় পৌছাইয়া দিতে হবে। মতবিনিময় সভাটি পরিচালনা করেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকাত হোসেন (ছান)।