ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিয়া ২ মাদক ব্যবসায়ী গাঁজাসহ আটক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মে ২৮, ২০২৫
  • 72 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের নড়াগাতি থানার গৌরীপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজী গাজা সহ আটক করেছে নড়াগাতি থানা পুলিশ । সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে ।

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন: মো. হাসিব শেখ (৩২), পিতা: ওলিয়ার শেখ; গ্রাম: পাচুরিয়া; থানা: লোহাগড়া; জেলা: নড়াইল। মো. ইকরাম মৃধা (৫০), পিতা: মৃত মোকসেদ মৃধা; গ্রাম: পার মল্লিকপুর; থানা: লোহাগড়া; জেলা: নড়াইল। অভিযান পরিচালনা করেন নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ করিম।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, গৌরীপুর এলাকা দীর্ঘদিন ধরে মাদকের গোপন কেনাবেচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং মাদকবিরোধী অভিযানের পরিচালনা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪