ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার বিপ্লব চৌধুরীঃ গাজীপুর প্রতিনিধি।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 65 শেয়ার

বিপ্লব চৌধুরীঃ গাজীপুর প্রতিনিধি।

 

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি টিম নোয়াপাড়ার আমজাদ হোসেন স্বপনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ মাসুম ভূইয়া (২৩), পিতা- সানাউল্লাহ ভূইয়া, মাতা- আইরিন বেগম, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।২. সাহিন ভূইয়া (২৬), পিতা- ইসমাইল ভূইয়া, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।

তাদের কাছ থেকে ৩০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা (এফআইআর নং-৩, তারিখ: ০৩/১১/২০২৫) দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রাসেল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন,“মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমি এবং আমার থানার পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪