ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের বিএনপি’র সভাপতি এর কব্জি কত্তন। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
  • 132 শেয়ার

মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের লোহাগাড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সুরুলিয়া গ্রামে মঙ্গলবার (২২ /০৪/২০২৫) দুপুরে এই হামলার ঘটনা ঘটে । লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মিরাজ ফকির কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য এবং এড়েন্দা বাজার বণিক সমিতির সভাপতি। আহত অপর দুজন হলেন, মিরাজ ফকিরের আপন চাচাত ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাজী গ্রুপ ও ফকির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে । এতে ফকির বংশের ফকির মিরাজ‌ (৬০)এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ গুরুতর আহত ও জখম হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়াতে তাদেরকে ঢাকায় রেফাট করা হয়েছে।

বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে উক্ত মিরাজ ফকিরের ডান পা একই সন্ত্রাসীরা কর্তন করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহীনি মোতায়েন করা হয়েছে এলাকায় থমথমে ভাব রয়েছে । উক্ত ঘটনা অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪